হাদিউল ইসলাম | দুইটি কবিতা
হাদিউল ইসলাম | দুইটি কবিতা
একটুখানি তাকাস

 

একটুখানি তাকাস

চোখে যেন দেখতে পারি আমার ওড়ার আকাশ

আকাশ জুড়ে বনলতার আভাস

চোখে যেন দেখতে পারি সবুজ বনের বাতাস

পারিস যদি তেমন করেই তাকাস

চোখের ভেতর স্বপ্নকথা হাত দু'খানি বাড়াস

পারিস যদি আমাকে তুই তেমন করেই আঁকাস

 

অ্যাপ্রিলফুল

 

পান খুব পছন্দ তোমার

ঠোঁট লাল করে ভূবন ভুলানো হাসি-

সেরা সম্পদ তোমার

খিলিপান উপহারে খুশি হও বলে

একটা লাল গোলাপ কাগজে পেঁচিয়ে খিলি

সেদিন তোমাকে দিতেই হাসলে

পরের ঘটনা জানবার জন্য

আমি আর কতোদিন অপেক্ষা করবো জানু ?


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান